গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলে নদী ভাঙন ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ নদী ভাঙনকবলিত মানুষের কষ্টের কথা সরজমিনে শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করেন। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন দলীয় ফোরামে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটু এবং হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য করুন