RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ছবিঃ সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবারের এই দুর্ঘটনার তথ্য জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা।

দুর্ঘটনার শিকার বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি প্রতিবেশী একটি প্রদেশে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে ব্যবহারের আগে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। এ সময় এটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই দুর্ঘটনার বিষয়টি জানা যায়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। দুঃখজনকভাবে এই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।’

তিনি জানান, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা ছিলেন।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভাও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এই গভীর শোকের সময় আমি প্রতিটি পরিবারের পাশে আছি। তাদের সহকর্মীদের পাশেও আছি।’ নিহতদের একজন পুলিশ কর্মকর্তা জার্মান বিদেলার বন্ধু ও স্থানীয় সাংবাদিক মৌরিসিও দাভিলা জানান, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি বিদেলার সঙ্গে কথা বলেছিলেন।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলার পর এই সাংবাদিক বলেন, ‘হেলিকপ্টারটি হাজার টুকরো হয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। দৃশ্যটি ছিল ভয়াবহ।’

দুর্ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিকে আর্জেন্টিনার প্রতিবেশী লা রিওহা অঞ্চলে কয়েক দিন ধরে পাহাড়ি এলাকায় একাধিক বন আগুনের সঙ্গে লড়াই চলছে। অস্ট্রিয়ার প্রায় সমান আয়তনের এই আধা-শুষ্ক অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকলকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনের মধ্যে শত শত হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল ও জরুরি বিভাগের কর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১০

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

১২

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

১৩

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

১৪

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

১৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

১৬

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

১৭

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

১৯

ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ

২০