RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১:০৪ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দিঘলটারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিবাড়ী চর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

‎বিজিবি জানায়, সীমান্ত দিয়ে গরু চোরাচালানের তথ্য পেয়ে টহলদল অভিযান চালায়। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারতীয় সীমান্তের দিক থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়।

‎১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত গরুর সিজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১০

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

১২

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

১৩

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

১৪

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

১৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

১৬

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

১৭

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

১৯

ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ

২০