RCTV Logo নিজস্ব প্রতিবেদন
২৯ জুলাই ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ মানুষের জন্য উন্নত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল আহসান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবদুল মাবুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জনাব নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কেবল চিকিৎসাসেবা প্রদানেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবদুল মাবুদ হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে।

অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগের জন্য:

মোবাইল: 01781-737168

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১০

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১২

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

১৩

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

১৪

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

১৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

১৭

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

১৮

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

২০