আরসিটিভি ডেস্ক 

গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আমিরুল ইসলাম।
সোমবার (২৭ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন কর্মস্থলে স্বাগত জানান।
এ সময় পুলিশ সুপার নবাগত আরআই মো. আমিরুল ইসলামকে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রণব দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন