RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিংয়ের শঙ্কা

ছবিঃ আরসিটিভি

গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের নির্মাণকাজের জন্য রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের তিনটি ১৩২ কেভি সঞ্চালন লাইনে টানা আট দিনের শাটডাউন ঘোষণা করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। এ সময় কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামিম পারভেজ।

রোববার (২৬ জুলাই) পিজিসিবির জারি করা এক জরুরি অফিস আদেশে জানানো হয়, আগামী ২৯ জুলাই ভোর ৫টা থেকে ৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ থাকবে। এ সময় গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (পিজিএনএস) প্রকল্পের আওতায় বিভিন্ন নির্মাণকাজ পরিচালিত হবে।

আদেশে আরও বলা হয়, শাটডাউন চলাকালে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিকল্প ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করবে। তবে বিকল্প ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কুড়িগ্রামসহ কয়েকটি এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। বিদ্যুতের চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় লোড ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে নির্মাণকাজ সম্পন্ন করতে গ্রাহক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পিজিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

১০

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১১

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

১২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১৪

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৫

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১৬

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৭

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৮

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৯

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

২০