RCTV Logo বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

ছবিঃ সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের বরেণ্য ও কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক দশক বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্র শিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। ভিলেন, চরিত্রাভিনেতা কিংবা বহুমাত্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার অভিনয় জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানায়, শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বাংলা সিনেমার কিংবদন্তিদের আন্তর্জাতিক পরিসরে সম্মানিত করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের আসরে আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠাতব্য ফেস্টিভ্যালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এ তিনটি ক্যাটাগরিতে নির্মিত বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন। সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের গুণী শিল্পীদের সম্মানিত করার উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মাননা বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ও গৌরবকে বিশ্বমঞ্চে আরও সুপ্রতিষ্ঠিত করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

‎শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

এক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি!

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

তাসকিনের বদলি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে হৃদয় 

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

১০

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারালেন  শিক্ষার্থী অনন্ত রায়

১১

আর্জেন্টিনার প্রশংসা করে ফের বিপাকে ফিফা সভাপতি, যা লেখা ছিল চিঠিতে

১২

গাইবান্ধা জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

১৫

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

১৬

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

১৭

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৯

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

২০