RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

এক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি!

ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। অবসর কাটানোর এই সময়েও প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। তাদের শুভেচ্ছা ও ভালোবাসার মাঝেই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে। টিওয়াইসি স্পোর্ট

ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী চুক্তিপত্র তৈরি করে নিয়ে আসে। কাগজটিতে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য ছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ যেন আরও দীর্ঘ হয়। শিশুটির আবদারে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিপত্রে সই করেন স্কালোনি। এ সময় বাড়ির সামনে অপেক্ষায় থাকা অন্য সমর্থকদের সঙ্গেও তিনি ছবি তোলেন ও অটোগ্রাফ দেন।

তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে বলেন, ‘এবার আপনার পালা।’ শিশুটির এই বার্তার অর্থ, স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার উদ্যোগ এখন এএফএরই নেয়া উচিত।

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে মূলত ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর তার এক মন্তব্যকে ঘিরে। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তি রয়েছে এবং এরপর হয়তো বিরতি নিতে পারেন। সেই মন্তব্যের পর থেকেই তার দায়িত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এএফএর অবস্থান স্পষ্ট। সংস্থাটি চায়, স্কালোনি যেন জাতীয় দলের কোচ হিসেবে তার সফল অধ্যায় আরও দীর্ঘায়িত করেন। সেই বার্তাই সম্প্রতি এক আবেগঘন ভিডিওতে তুলে ধরেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। ভিডিওতে তিনি বলেন, আর্জেন্টিনার ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি এবং সেই পথচলায় স্কালোনিকে আবারও পাশে চান তারা। অতীতের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভবিষ্যতেও একসঙ্গে আরও বড় অর্জনের আশা প্রকাশ করেন।

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্কালোনির সামনে আরও দুটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। এরপরই আর্জেন্টিনা দলের প্রধান কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১০

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১১

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১২

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৩

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৪

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৫

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

১৬

বাংলাদেশে চড় খাওয়ার ঘটনা স্মরণ নোরা ফাতেহির, কপিলের রসিকতা!

১৭

কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিংয়ের শঙ্কা

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন

১৯

ক্ষমা চাইলেন আর্জেন্টিনা কোচ

২০