নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর ডিমলায় ১০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো সবুজ রহমান (৩১) ও তার স্ত্রী মোছা জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জিবন্নাহার বিথী ও সবুজ দম্পতি ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে তারা বাসা ভাড়া নিয়ে মাদক ব্যাবসা করছিলেন। আজকে সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালায়। পরে বাসা তল্লাশি করে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করেন। এসময়ে স্বামী স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়।
এবিষয়ে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন