RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারালেন  শিক্ষার্থী অনন্ত রায়

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় আজ সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী অনন্ত রায়।চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তার একটি পা কেটে ফেলতে হয়েছে বলে জানা গেছে।

এ হৃদয়বিদারক ঘটনায় অনন্ত রায়ের পরিবার, স্বজন, বন্ধু ও সহপাঠীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

 তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবাই দোয়া কামনা করেছেন।

গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা এক বার্তায় বলেন, “আমাদের প্রিয় বন্ধু অনন্ত রায় আজকের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারিয়েছে। আমরা সবাই তার জন্য মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করছি।সকলের কাছে অনন্তর জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করছি।”

উল্লেখ্য, আজ গোবিন্দগঞ্জ-ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় একটি বাস দুর্ঘটনায় কয়েকজন আহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

তাসকিনের বদলি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে হৃদয় 

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারালেন  শিক্ষার্থী অনন্ত রায়

আর্জেন্টিনার প্রশংসা করে ফের বিপাকে ফিফা সভাপতি, যা লেখা ছিল চিঠিতে

গাইবান্ধা জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

১০

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

১১

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৩

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১৪

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, সমালোচনার জবাব দিলেন ‘পোকার’ উদযাপনে

১৬

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৭

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

১৮

এইচএসসির রসায়ন পরীক্ষায় চারটি প্রশ্ন ভুলের অভিযোগ, যা বলছে বোর্ড

১৯

আজ ২৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০