RCTV Logo ‎ কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

‎শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

‎শিশুদের নিরাপদ, অধিকারভিত্তিক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়া (টিডিএইচ ইতালিয়া)পরিচালিত সমতার আলো-লাইট অব ইকুয়ালিটি থ্রো স্পন্সরশিপ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি), সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎আলোচনায় প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা, বিদ্যমান নীতিমালা ও জনগণের চাহিদার সঙ্গে আরও সমন্বয়পূর্ণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

‎আয়োজকরা জানান, সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা আরও বাড়ানোই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

‎প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

‎কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)-এর সভাপতি মো. আল আমিন ইসলাম বলেন, প্রকল্পটির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)-এর সভাপতি মো. আল আমিন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন  টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

‎সভায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা ও শিশু অধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

‎শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

এক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি!

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

তাসকিনের বদলি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে হৃদয় 

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

১০

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারালেন  শিক্ষার্থী অনন্ত রায়

১১

আর্জেন্টিনার প্রশংসা করে ফের বিপাকে ফিফা সভাপতি, যা লেখা ছিল চিঠিতে

১২

গাইবান্ধা জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

১৫

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

১৬

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

১৭

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৯

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

২০