RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে এত মানুষ মারা গেলেও রাষ্ট্রের তিন বাহিনীর প্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন নিজেই যুদ্ধ ঘোষণা করতে পারতেন, কিন্তু সে সময় তিনি কোনো ভূমিকা রাখেননি। ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম-খুন ইত্যাদির বিষয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি। এসব অপরাধে তার মৌন সম্মতি ছিল, তাই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিন ট্রাইব্যুনালে ব্রিফিংকালে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ছাড়াও গুম-খুনসহ বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, এই ঘটনাগুলোর সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান ছিলেন। আইনজীবীরা প্রায়ই একটি কথা বলে থাকেন- সুপিরিয়র রিসপনসিবিলিটি। অর্থাৎ, একটি গণহত্যার সময় সেখানে রাষ্ট্রের বা দলের সর্বোচ্চ যে ব্যক্তি থাকেন, তার ওপর মূলত ওই অপরাধের দায় বর্তায়। তৎকালীন সময়ের রাষ্ট্রপতিরা তিন বাহিনীর প্রধান হয়েও যারা ফ্যাস্টিস্ট সরকারকে সহায়তা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, অন্যায়গুলোর প্রতিবাদ করেননি এবং ক্ষমতার সুবিধাভোগী হয়েছেন সেজন্য তারা এসব অন্যায়ের দায় এড়াতে পারে না। এ কারণে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দাখিল করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। রোববার ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

১০

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১১

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

১২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১৪

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৫

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১৬

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৭

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৮

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৯

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

২০