আরসিটিভি ডেস্ক 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে রুকাইয়া খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামুড়ী চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুকাইয়া খাতুন একই গ্রামের মোঃ রতন মিয়া ও রেহেনা বেগম দম্পতির মেয়ে।
পারিবার জানায়, রুকাইয়া খাতুন বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাকে অটোরিকশাযোগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির নানা মজিদুল হক আদিতমারী থানায় একটি অপমৃত্যু সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়ে জানান, মৃত্যুর ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়েছেন।
এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন