RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১:২১ অপরাহ্ন

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

‎এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ওই শিশুটি আবাসিকভাবে মাদ্রাসায় অবস্থান করত।

 

অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজালাল হক (২৩) শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কাছে ডেকে নেন। পরে জোরপূর্বক তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। পরদিন সকালে শিশুটি বাড়িতে এসে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকে। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি জানতে পারেন।

 

‎পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক সেখানে ছিলেন না। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তিনি ছুটিতে বাড়িতে গেছেন। পরে ২৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, ওই সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নিয়ে যাওয়া হয় এবং মামলা দায়ের করা হয়।

‎এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

‎আদিতমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

রোনালদোকে বার্নাব্যুতে ফেরানোর দাবি

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

ঠাকুরগাঁও বিমানবন্দর জরাজীর্ণ ভবন, রানওয়েতে জন্মেছে ঘাস

১৩

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

১৪

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

১৫

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৮

নামাজের সময়সূচি – ২৫ জুলাই ২০২৬

১৯

আজ ২৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০