RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

জেন-জি আন্দোলনে এক দিকে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু।

আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। গত জুনেই রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি (আপ) শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার কাজেও তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু বলেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা, জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত রয়েছে।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে বিট্টুকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

রোনালদোকে বার্নাব্যুতে ফেরানোর দাবি

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

ঠাকুরগাঁও বিমানবন্দর জরাজীর্ণ ভবন, রানওয়েতে জন্মেছে ঘাস

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

নামাজের সময়সূচি – ২৫ জুলাই ২০২৬

১১

আজ ২৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

১৭

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

১৮

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

১৯

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

২০