RCTV Logo বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

ছবিঃ সংগৃহীত

দেশের রুপালি পর্দার দর্শকদের জন্য এক রোমাঞ্চকর উইকেন্ড নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি নতুন সিনেমা। ছবিগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, শিশুদের অ্যানিমেশন অ্যাডভেঞ্চার থেকে শুরু করে বিশ্বখ্যাত পপ তারকার থ্রিডি লাইভ কনসার্ট ফিল্ম নিয়ে নতুন এক সিনেম্যাটিক মহোৎসবে মেতেছে সিনেপ্লেক্স। বিনোদনের মহা-আয়োজন বড় পর্দায় উপভোগ করতে ইতিমধ্যে দর্শকদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। যা এই সপ্তাহের বক্স অফিসে এক নতুন ঝড় তোলার স্পষ্ট আভাস দিচ্ছে।

জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে দেখা যাবে স্বামীর অকালমৃত্যুর পর নির্জন বাড়িতে গিয়ে অভিশপ্ত ডেমোনিক শক্তির মুখোমুখি হওয়া এক তরুণীর ভৌতিক গল্প। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এবং স্যাম রাইমি ও রব ট্যাপার্ট প্রযোজিত অলৌকিক থ্রিলার ছবিতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।

অবশেষে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’

অন্যদিকে, আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘প্যাসেঞ্জার’ মুক্তি পেয়েছে। ভ্যান লাইফ রোড ট্রিপে বের হওয়া এক তরুণ দম্পতি নির্জন মহাসড়কে দুর্ঘটনায় পড়া এক যাত্রীকে উদ্ধার করতে গিয়ে কীভাবে অতিপ্রাকৃত সত্তার ফাঁদে আটকা পড়ে। সেই থ্রিলিং দৃশ্যপট উঠে এসেছে এতে। সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।

শিশু-কিশোর ও পরিবার নিয়ে সিনেমা উপভোগের জন্য মুক্তি পেয়েছে অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। ২০৫০ সালের ৪ জন বিজ্ঞানের শিক্ষার্থী ভুলবশত সময় ভ্রমণ করে ৮২৫ খ্রিস্টাব্দের বাগদাদে গিয়ে পৌঁছায়। এক রসায়নবিদের হাত থেকে বিজ্ঞানের ইতিহাস রক্ষা করতে তাদের দুঃসাহসিক অভিযানের গল্প ফুটে উঠেছে এ সিনেমায়।

৪ ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে জেমস ক্যামেরন ও পপ তারকা বিলি আইলিশ পরিচালিত ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। প্যারামাউন্ট পিকচার্স পরিবেশিত বিশেষ থ্রিডি কনসার্ট চলচ্চিত্রটি জেমস ক্যামেরনের অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি থ্রিডি প্রযুক্তিতে ধারণ করা হয়েছে।

সিনেপ্লেক্সের আয়োজন নিয়ে মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের একদম নতুন এবং আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞান এবং মিউজিকের এই রকম দুর্দান্ত কম্বিনেশন স্টার সিনেপ্লেক্সে আগে কখনো আসেনি। আমরা আশা করি আগামীকাল ২৪ জুলাই থেকে দর্শক তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এক অবিশ্বাস্য সিনেম্যাটিক সপ্তাহ কাটাবেন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১১

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১২

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৪ জুলাই ২০২৬

১৪

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

পর্দায় ফিরছেন তাহসান

১৭

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

১৮

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

২০