RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

ছবিঃ সংগৃহীত

কাতার বিশ্বকাপের ব্যাজ আর আর্জেন্টিনার জার্সিতে থাকছে না, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ব্যাজ এখন পরবে স্পেন

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার পরিবর্তন আসছে তাদের অফিসিয়াল জার্সিতেও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।

আর্জেন্টিনার অফিসিয়াল জার্সির বুকের অংশে আর দেখা যাবে না সেই বহুল কাঙ্ক্ষিত ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ব্যাজটি তাদের জার্সিতে ছিলো। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

শিরোপা রক্ষার প্রতীক হিসেবে লিওনেল মেসিদের কিট বা জার্সিতে যে এম্বলেম বা প্রতীকটি এতদিন শোভা পাচ্ছিল, গত ১৯ জুলাই রোববারের ফাইনালের পর থেকে সেটি এখন স্পেনের দখলে চলে গেছে। লামিনে ইয়ামালদের জাতীয় দলের জার্সিতে ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ থাকবে।

বিশ্বকাপ ব্যাজ হারানোর ফলে এখন থেকে আর্জেন্টাইন জার্সিতে কেবল সর্বশেষ ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ প্যাচটিই থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই পর্দা নেমেছে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসব করেছে স্পেন।

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তারা ন্যূনতম লড়াইও করতে পারেনি। ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি লিওনেল মেসির দল, অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা ছিল না অন-টার্গেটে। এরই মাঝে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির বলা কিছু কথা ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে নানান ‘ষড়যন্ত্র তত্ত্ব‘ ডালপালা মেলেছে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন এসব উড়িয়ে দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০