RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১:৫০ অপরাহ্ন

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে। তবে এই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোরে বিজিবি পুশ ইনের এই চেষ্টা  ঠেকিয়ে দেয়।

বিজিবি জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা মোট আটজনকে নদীপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

এর মধ্যে দুইজন পুরুষ ও  ছয়জন নারী।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১১

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১২

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৩

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২৪ জুলাই ২০২৬

১৫

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৬

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৭

পর্দায় ফিরছেন তাহসান

১৮

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

১৯

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০