আরসিটিভি ডেস্ক

২০২৪ সালে জুলাই-আগস্ট এর গণ অভ্যুত্থানে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শহীদ রংপুর মহানগর যুবদল কর্মী মেরাজুল ইসলাম, মোসলেম উদ্দিন মিলন ও সাজ্জাদ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তাক্ত রাজপথ শির্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করে রংপুর মহানগর যুবদল।
অনুষ্ঠানে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহির আলম নয়ন।
রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যগণ এবং দলীয় নেতাকর্মীরা সহ অন্যান্য অতিথিরা।
মন্তব্য করুন