নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খেজুরতলা এলাকায় কৃষিজমিতে অনুমতি ছাড়া পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দীন। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন