RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

সৈয়দপুরে মেলার আড়ালে লটারি ও জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে লটারি, জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা জনতা।

রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের ট্রাফিক মোড়ে সচেতন জনতা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরআগে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময়ে বক্তারা বলেন, এরআগে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও মেলায় লটারি, জুয়া ও বিতর্কিত কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি গ্রামীণ ও কুটির শিল্প মেলার মূল আকর্ষণ হওয়া উচিত স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের পণ্য। কিন্তু বর্তমান মেলায় লটারি ও জুয়া প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এছাড়া উচ্চ শব্দে মাইকিং, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান, যানজট এবং পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এসময়ে বক্তারা দ্রুত মেলা বন্ধের দাবি জানায়।

সেখানে উপস্থিত ছিলেন সচেতন জনতা সংগঠনের মো নুরুল হুদা, গোলাম রব্বানী, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট গোলাম রব্বানী, শাহাবাজ উদ্দিন সবুজসহ অন্যান্যরা।

এবিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মেলাটি সেনাবাহিনীর সেনানিবাসের সংরক্ষিত এলাকায় হচ্ছে। এটি আমাদের এলাকার বাহিরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

‎দিনাজপুরে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

‎ লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাঠে জমি চাষ করার সময় মাঠে বজ্রপাতে কৃষক নিহত

নদী পারাপারে হাজারো মানুষের ভোগান্তি, নিজ খরচে ভাসমান সেতু বানালেন বিএনপি নেতা মীর জাহিদ

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

১০

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা ১০ জেলায়

১১

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

১২

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৩

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

১৪

আগামীকাল নীলফামারী সফরে আসছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা 

১৫

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৬

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

১৭

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

১৮

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২০