RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ৪:২২ অপরাহ্ন

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ছবিঃ সংগৃহীত

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই সেখানে জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনাকারী বাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছেন। খবর মিড ইস্ট আই-এর।

তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়নে সরকারি দলগুলো কাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন কয়েকটি সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইরানে হামলার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে হরমুজ প্রণালির আশপাশে যে হামলা চলছে, নতুন পরিকল্পনায় তার চেয়েও বিস্তৃত অভিযান চালানোর কথা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

‎দিনাজপুরে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

‎ লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাঠে জমি চাষ করার সময় মাঠে বজ্রপাতে কৃষক নিহত

নদী পারাপারে হাজারো মানুষের ভোগান্তি, নিজ খরচে ভাসমান সেতু বানালেন বিএনপি নেতা মীর জাহিদ

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

১০

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা ১০ জেলায়

১১

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

১২

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৩

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

১৪

আগামীকাল নীলফামারী সফরে আসছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা 

১৫

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৬

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

১৭

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

১৮

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২০