RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় ট্রাক চালক খোকন সাকিদার (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব ৷

রোববার (১৯ জুলাই) দুপুরে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷

গ্রেপ্তারকৃত খোকন সিকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো ইব্রাহিমের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে নিহত প্রতিমা রানি রায় তার সন্তানদের নিয়ে মিথিলা ভ্যান যোগে নীলফামারীর ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া ট-১১-২৪৭২ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মিথিলা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের খাদে ভ্যানটি উল্টে যায়।

এতে একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে প্রতিমা রানির স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেপ্তার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

‎দিনাজপুরে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

‎ লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাঠে জমি চাষ করার সময় মাঠে বজ্রপাতে কৃষক নিহত

নদী পারাপারে হাজারো মানুষের ভোগান্তি, নিজ খরচে ভাসমান সেতু বানালেন বিএনপি নেতা মীর জাহিদ

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

১০

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা ১০ জেলায়

১১

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

১২

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৩

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

১৪

আগামীকাল নীলফামারী সফরে আসছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা 

১৫

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৬

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

১৭

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

১৮

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২০