RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়িতে নিয়ে টিউবওয়েলের পাশে বাথরুমের ভেতরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।

ঐ সময় শিমি বেগম (২৮) নামে এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পান। তার চিৎকার শুনে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন মেসি

গাইবান্ধায় ছেলের নির্মম মারপিটে বৃদ্ধা মা -বোন গুরুত্বর আহত- থানায় অভিযোগ!

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড় মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, সঙ্গে মিলল চিরকুট

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

১১

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৩

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

১৫

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

১৭

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

মেসিকে নিয়ে ‘চিন্তিত’ ইংল্যান্ড কোচ

১৯

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও পায়েল

২০