RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার মায়ামনি চারমাথা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী গ্রামের মৃত জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা জেলার সদর থানার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের  আব্দুস সালামের স্ত্রী  শাহানাজ বেগম (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম পৌর এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিল। রাত  ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া মৌজাস্থ মায়ামনি চারমাথা মোড় নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুইজনকে তল্লাশি করে। এসময় তাদের হেফাজত থেকে  ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন মেসি

গাইবান্ধায় ছেলের নির্মম মারপিটে বৃদ্ধা মা -বোন গুরুত্বর আহত- থানায় অভিযোগ!

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড় মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, সঙ্গে মিলল চিরকুট

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

১১

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৩

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

১৫

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

১৭

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

মেসিকে নিয়ে ‘চিন্তিত’ ইংল্যান্ড কোচ

১৯

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও পায়েল

২০