গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা সাঘাটা উপজেলার শিমুলতাইড় ফুটানি বাজার গ্রামের মৃত এন্তাজ আলীর দুই ছেলে জহুরুল ইসলাম ও জমির উদ্দিন পল্টু বিরুদ্ধে গর্ভধারিণী বৃদ্ধা মা ও বোনদেরকে নির্মম মারপিট করে গুরুত্বর আহতর ঘটনা ঘটেছে।
আহত বৃদ্ধা মা ও বোন সকলে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।
অভিযোগ সুত্র জানায়, বৃদ্ধা মা জোবেদা বেগম স্বামী মৃত্যুর পর অংশসূত্রে প্রাপ্ত সম্পত্তি দুই ছেলে জহুরুল ইসলাম ও জমির উদ্দিন পল্টন মায়ের ভরণ পোষণ সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের নিজ নিজ নামে দলিল করে নেয়।
এর পর কিছুদিন তাদের প্রতিশ্রুতি ঠিক রেখে চললেও কয়েকমাস হলো তাদের গর্ভধারিনী বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বাহির করে দেওয়ার চেষ্টা স্বরূপ গালিগালাজ করতে থাকে।
এরই একপর্যায়ে গত ১৫ জুলাই সকাল আনুমানিক ৯ টায় বৃদ্ধা জোবেদা বেগম এর তিন মেয়ে জাহেদা বেগম, ইজারন বেগম ও শাহেদা বেগম তার শারীরিক খোঁজখবর নিতে ভাইয়ের বাড়ীতে আসেন এবং বৃদ্ধা মায়ের প্রতি এমন জঘন্য আচারন করার কথা জিজ্ঞাস করেন।
এতে ক্ষিপ্ত হয়ে দুই ছেলে তার বৃদ্ধা মাকে জোরপূর্বক বাড়ী থেকে বাহির করে দেয়।
এসময় বৃদ্ধা জোবেদার তিন মেয়ে বাধা দিতে গেলে তাদেরকেও বাড়ি থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করে। তারা বাড়ি থেকে বাহির হতে না চাইলে বৃদ্ধা মা সহ বোনদেরকে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর হার কাটা রক্তাক্ত জখম করে এবং তাদের গলায় থাকা স্বর্নের চেই ও হাতে থাকা স্বর্নের বালা চুরি করিয়ে নেয়।
পরে, স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জরুরি বিভাগে নেয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার আশংকাজনক দেখে হাসপাতালে ভর্তি রাখেন।
এঘটনায় আহত বৃদ্ধা জোবেদার মেয়ে বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয় নিশ্চিত হয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন