RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৪:১১ অপরাহ্ন

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী পাটজাত শিল্পপ্রতিষ্ঠান হারকম-এর শতাধিক নারী ও পুরুষ শ্রমিক বেতন বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক এবং চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনে নেমেছেন।

১৫ জুলাই বুধবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির মেলাগাছি কারখানা এলাকা থেকে প্রায় ছয় শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এরপর আন্দোলনকারীরা বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে কার্পেট, মাদুর, পাপোশসহ বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করছেন, যা শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

শ্রমিকরা জানান, একই ধরনের কাজের জন্য সেতাবগঞ্জ কারখানার শ্রমিকরা মাসে প্রায় ৫ হাজার টাকা পেলেও রংপুরের শ্রমিকরা প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান। নতুন শ্রমিকদের মাসিক বেতন মাত্র ৩ হাজার টাকা, যা বর্তমান বাজারদরে জীবনযাপনের জন্য একেবারেই অপ্রতুল বলে দাবি করেন তারা।

তাদের আরও অভিযোগ, বেতন বৃদ্ধি বা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বললেই অনেকের বেতন আটকে দেওয়া হয় এবং চাকরিচ্যুত করার ভয় দেখানো হয়। এমনকি স্থানীয় শ্রমিকরা কাজ না করলে অন্য এলাকা থেকে শ্রমিক এনে কাজ করানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

শ্রমিকদের দাবি, ন্যায্য বেতন, ওভারটাইম ভাতা এবং কর্মক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে তাদের মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে হারকমের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক লাকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কারখানায় উপস্থিত নিরাপত্তা সুপারভাইজার মো. ইয়াসিন আলী সাংবাদিকদের জানান, এ বিষয়ে কথা বলার মতো কোনো দায়িত্বশীল কর্মকর্তা তখন প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না। এছাড়া ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন মেসি

গাইবান্ধায় ছেলের নির্মম মারপিটে বৃদ্ধা মা -বোন গুরুত্বর আহত- থানায় অভিযোগ!

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড় মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, সঙ্গে মিলল চিরকুট

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

১১

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৩

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

১৫

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

১৭

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

মেসিকে নিয়ে ‘চিন্তিত’ ইংল্যান্ড কোচ

১৯

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও পায়েল

২০