RCTV Logo বিনোদন ডেস্ক
৬ জুলাই ২০২৬, ১:১৭ অপরাহ্ন

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

ছবিঃ সংগৃহীত

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।

এর আগে গত ৩০ জুন এ মামলায় তাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গত ১৮ জুন আত্মসমর্পণের পর জাহের আলভীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় গত ২১ জুন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৪ জুন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।  দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

আলভী ও ইকরা ২০১০ বিয়ে করেন।

তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১০

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

১১

নামাজের সময়সূচি – ০৬ জুলাই ২০২৬

১২

আজ ০৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

কুড়িগ্রামে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু

১৪

বোচাগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১৬

গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

১৯

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

২০