RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ১:০১ অপরাহ্ন

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

ছবিঃ আরসিটিভি

‎দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের তিনটি দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে নিশ্চিত করেছে।

‎বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ জুলাই দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও থানা পুলিশের একটি যৌথ দল পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

‎এরপর ভোর ৫টায় কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।
‎প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

‎বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলোর মোট সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য আরও অনেক বেশি।
‎দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা তৎপর থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১০

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

১১

নামাজের সময়সূচি – ০৬ জুলাই ২০২৬

১২

আজ ০৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

কুড়িগ্রামে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু

১৪

বোচাগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১৬

গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

১৯

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

২০