RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

ছবিঃ সংগৃহীত

নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। প্রত্যেক ম্যাচের আগে যে প্রশ্ন, তা আবারও শুনতে হলো। মাঠে কি ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে দেখা যাবে? সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির বক্তব্য কী বলছে? এই জুটিকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

নরওয়ের বিপক্ষে কোনো একটা সময়ে দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে কি না? ইতালিয়ান কোচকে সরাসরি এই প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’

ভিনির পজিশন পাল্টানো নিয়েও আনচেলত্তি কথা বলেছেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’

বিশ্বকাপের আগে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। তারপর তাকে প্রথম দুই ম্যাচ বেঞ্চেই রাখা হয়েছিল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলেছিলেন তিনি। শেষ ১৫ মিনিট তাকে মাঠে দেখা গেছে। জাপানের বিপক্ষে মাঠের পাশে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের জন্য তাকে নামানোর পরিকল্পনা ছিল কোচের। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নির্ধারিত সময়েই জয় পায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি। নামা হয়নি নেইমারেরও।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আজ আমির খানের বিয়ে

১০

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১১

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

১২

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

১৩

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

আজ ০৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৫ জুলাই ২০২৬

১৬

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১৭

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ মিছিল

১৮

প্রতারণার শিকার সেই শিক্ষার্থীরা পেলো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

১৯

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

২০