পঞ্চগড় প্রতিনিধি 

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে এ সনদের বাস্তবায়ন জরুরি। কিন্তু সরকার গণঅভ্যুত্থানে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করছে। তারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে টালবাহানা করছে। অবিলম্বে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন ও বিডিপি পঞ্চগড়ের সভাপতি মোহাম্মদ মাসুদ।
মন্তব্য করুন