RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা

ছবিঃ সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে আজ আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লিসান্দ্রো মার্টিনেজ। অথচ দারুণ সময় পার করা এই সেন্টার ব্যাক বিশ্বকাপের আগেই অবসরের কথা ভেবেছিলেন। গত বছর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি।

সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের কথা স্মরণ করতে গিয়ে মার্টিনেজ বলেন, ‘গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর আমি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। আমি আর কষ্ট পেতে চাইনি!’

এর আগে ক্যারিয়ারে একাধিকবার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। বিশেষ করে পায়ের মেটাটারসাল হাড়ে চিড় ধরার অভিজ্ঞতাও ছিল। তবে এসিএল ইনজুরির ধাক্কা ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার।

মার্টিনেজের ভাষায়, ‘আমি এর আগেও পায়ে অন্যান্য ইনজুরির শিকার হয়েছিলাম, যখন আমার পঞ্চম মেটাটারসাল হাড়েও চিড় ধরেছিল। কিন্তু সত্যি বলতে, এটাই ছিল সবচেয়ে ভয়াবহ।’

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, পুনর্বাসনের কঠিন প্রক্রিয়া এবং অনিশ্চয়তা, সব মিলিয়ে সেই সময়টা ছিল তার জন্য মানসিক ও শারীরিকভাবে বড় এক পরীক্ষা। তবে অবসরের চিন্তা মাথায় এলেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি এই আর্জেন্টাইন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণার শিকার সেই শিক্ষার্থীরা পেলো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় ২ মাদকসেবী গ্রেফতার

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা

রাতের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

খামার গড়ে নানামুখী আয়ে স্বাবলম্বী শিক্ষিত বেকার যুবক তানজিমুল

১০

নাটোরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ: অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার

১১

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১২

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

১৩

চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া

১৪

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৫

নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ

১৬

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

১৭

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

১৮

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৯

অবৈধভাবে মাটি কাটায় ৩ দিনের কারাদণ্ড

২০