RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

পাঁচ তারার স্বপ্ন বনাম সামুরাই সাহস

‎অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

১১

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১২

আজ ২৯ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৯ জুন ২০২৬

১৪

নীলফামারী জেলা পরিষদের ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

১৫

গাইবান্ধায় শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান সোহেল

১৬

তিস্তার পানি বিপদসীমার ৭ সেমি ওপরে, লালমনিরহাটে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৮

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

১৯

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

২০