RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিল প্রদানে ১৫ শতাংশ কমিশন আদায় করছেন। সম্প্রতি তার দপ্তরে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যকে এ কমিশন নিয়ে দেনদরবার করার একটি ভিডিও হাতে এসেছে প্রতিবেদকের কাছে৷

প্রায় ৫ মিনিটের ভিডিওতে পিআইওকে বলতে দেখা ও শোনা যায় মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে। তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।

তিনি বলেন, মেম্বারদের কোনদিন লাভ হয় না। এটা কোনদিন শুনছেন মেম্বারলা বলছে, আমার লাভ হইছে। আপনারা বলেন, আমি যে এতোদিন পিআইও করতেছি। আমাক কোন মেম্বার বলে নাই- আমার লাভ হইছে। আমার কথা আমি বলছি এখন আপনার কোন কথা থাকলে বলেন।

ভিডিওতে হিসাব কষে পিআইওকে বলতে শোনা যায়, ১ লাখ ৬২ ইন্টু ১৫, ২৪ হাজার। শুনেন. আপনারে আগে পরিষদে আসতে দেয় নাই। এরপর থেকে আপনারাও এখন আসতে দিবেন না। শোধবোধ।  ভিডিওতে এভাবে বেশ কয়েকটি প্রকল্পের টাকা নিয়ে ক্যালকুলেটরে হিসাব কষে কমিশনের কথা জানিয়ে দেওয়া হয় প্রকল্প সভাপতিদের।

এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি।আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাকে জানাব এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

নন্দিনী হত্যা মামলায় বিনামূল্যে আইনি লড়াইয়ের ঘোষণা জনতার দলের

খানসামায় ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে স্বামীকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

১০

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

১৩

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১৪

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১৫

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৮

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৯

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

২০