RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরে জামিন আবেদন শুনানি শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। এ সময় আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্নেল ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০