RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে চলমান উন্মাদনার মধ্যেই সেই আনন্দকে পরিবেশ সচেতনতায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন।

‎‘একটি গোল, একটি চারা’ শিরোনামের এ কর্মসূচির আওতায় বিশ্বকাপ চলাকালে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছেন আয়োজকরা।

‎১২ জুন শুক্রবার লালমনিরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎ বিশ্বকাপের উদ্বোধনী দুটি খেলায় মোট পাঁচটি গোল হলে এর বিপরীতে সংগঠনের পক্ষ থেকে পাঁচটি চারাগাছ রোপণ করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায় এবং অবসরপ্রাপ্ত প্রভাষক হারুন অর রশিদ,সবুজ সেবার প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল ইসলাম সহ অন্যন্য অদম্য যুব সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

‎সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, ফুটবল দেশের মানুষের আবেগের জায়গা। সেই আবেগকে কাজে লাগিয়ে পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।

‎আয়োজকরা জানান, কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত চারাগাছ সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

গাইবান্ধায় ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে স্ট্যাটাস, যুবক আটক

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

সাঘাটায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

১০

রংপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

১২

ঢালাইয়ের ৭ দিনেই উঠে যাচ্ছে ৪৫ লাখ টাকার রাস্তার কার্পেটিং

১৩

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

১৫

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৬

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৭

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

১৮

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

১৯

আজ ১২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০