RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ জুন ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ভাতিজা মো. আতিকুর রহমান ওরফে আতাব (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বুদ্ধি-প্রতিবন্ধী নারী এবং গ্রেফতার হওয়া আতিকুর রহমান তার ভাতিজা। বাদী, ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ২০২৬ বিকেলে ভুক্তভোগী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাদীর অপ্রাপ্তবয়স্ক কন্যা ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বাদীর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে নিজ ঘরে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাকে আটকে রাখলেও পরবর্তীতে তার স্বজনরা এসে হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ১৭ মে ২০২৬ তারিখে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি নং-৩৩ হিসেবে নথিভুক্ত হয়।

ঘটনার পর থেকেই র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

গাইবান্ধায় ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে স্ট্যাটাস, যুবক আটক

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

সাঘাটায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

১০

রংপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

১২

ঢালাইয়ের ৭ দিনেই উঠে যাচ্ছে ৪৫ লাখ টাকার রাস্তার কার্পেটিং

১৩

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

১৫

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৬

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৭

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

১৮

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

১৯

আজ ১২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০