RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সন্দেহভাজন ১০ থেকে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎‎১২ জুন শুক্রবার রাতে ১৫ ব্যাটালিয়ন বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বরত টহলদল সীমান্ত পিলার ৯০৬/৮এস সংলগ্ন এলাকায় একটি গাড়িতে করে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে কাঁটাতারের বেড়ার গেটের বাইরে নিয়ে আসতে দেখে।

‎বিজিবির দাবি, প্রতিপক্ষ ৭৮ বিএসএফের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্ত এলাকায় নিয়ে আসে। এ সময় বিজিবি টহলদল ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থান এবং হুঁশিয়ারির মুখে বিএসএফ তাদেরকে পুনরায় কাঁটাতারের গেট দিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি ১৫ বিজিবির অধিনায়ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রচলিত সীমান্ত আইন ও বিধি-নিষেধ মেনে চলা এবং শূন্য লাইনে (জিরো লাইন) অপ্রয়োজনে গমন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‎বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

গাইবান্ধায় ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে স্ট্যাটাস, যুবক আটক

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

সাঘাটায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

১০

রংপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

১২

ঢালাইয়ের ৭ দিনেই উঠে যাচ্ছে ৪৫ লাখ টাকার রাস্তার কার্পেটিং

১৩

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

১৫

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৬

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৭

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

১৮

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

১৯

আজ ১২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০