RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ জুন ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ১৭৩ জন রোগী। একই সঙ্গে হাসপাতালটিতে নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি বলে জানা গেছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় শিশুর মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার (১২ জুন) হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

এরপর থেকেই চিকিৎসাধীন রোগীরা ধীরে ধীরে অন্য হাসপাতালের দিকে যেতে শুরু করেন।জানা গেছে, বর্তমানে সেখানে এখনো প্রায় ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউতে থাকা সংকটাপন্ন রোগীদের স্থানান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রোগীদের স্বজনরা। তাদের মতে, এসব রোগীকে অন্য হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, জনস্বার্থ ও রোগীদের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা হবে এবং ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

গাইবান্ধায় ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে স্ট্যাটাস, যুবক আটক

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

সাঘাটায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

১০

রংপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

১২

ঢালাইয়ের ৭ দিনেই উঠে যাচ্ছে ৪৫ লাখ টাকার রাস্তার কার্পেটিং

১৩

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

১৫

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৬

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৭

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

১৮

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

১৯

আজ ১২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০