RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

নীলফামারীতে চাহিদার তুলনায় ৫০ হাজারের বেশি কোরবানির পশু

ছবিঃ আরসিটিভি

এক মাসেরও কম সময় বাকি পবিত্র ঈদুল আজহার। এবার ঈদুল আজহায় নীলফামারীতে চাহিদার তুলনায় ৫০ হাজারের বেশি গবাদিপশু  রয়েছে। এ উপলক্ষ্যে ইতিমধ্যে পশু কেনা-বেচা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ক্রেতা ও ব্যাপারীরা।  সুস্থ-সবল পশু বাজারজাতকরণ ও খামারিদের নানা রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর নীলফামারীতে বাণিজ্যিক ও পারিবারিক মিলিয়ে মোট ৩৪ হাজার ৮০৩টি খামারে ২ লাখ ৮২ হাজার ৮৫০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ষাঁড় ৫১ হাজার ৮৮১টি, বলদ ৪ হাজার ১৬৪টি, গাভী ২৫ হাজার ৮৬৫টি, মহিষ ৯৪টি, ছাগল ১ লাখ ৮৫ হাজার ৩০৯টি এবং ভেড়া ১৫ হাজার ৫৩২টি।

এবারের ঈদে জেলায় পশুর চাহিদা রয়েছে মোট চাহিদা ২ লাখ ৩২ হাজার ৬৭৬টি হলেও প্রায় ৫০ হাজার ১৭৪টি পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।

জেলায় খামারি রয়েছেন ৩০ হাজার ৯৭২ জন। এর মধ্যে সদরে পাঁচ হাজার ৮৫০, সৈয়দপুরে চার হাজার ২৭৫, ডোমারে চার হাজার ৭০২, ডিমলায় চার হাজার ৮৮৯, জলঢাকায় ছয় হাজার ১২৩ ও কিশোরগঞ্জে পাঁচ হাজার১৩৩ জন।

নীলফামারী সদরের পুলিশ লাইন্স এলাকার ‘আম্মার লাইভস্টক অ্যান্ড এগ্রো’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল আযম সৈকত বলেন, “দেশি গরুর চাহিদা দিন দিন বাড়ছে। ভারতীয় গরু না এলে আমাদের খামারিরা ভালো লাভ করতে পারবেন।”
অন্যদিকে ইটাখোলা বনানী আবাসিক এলাকার ‘মোহনা এগ্রো ফার্ম’-এর স্বত্বাধিকারী নুরুজ্জামান সুমন জানান, এবছর তার খামারে ৫০টি দেশি ষাঁড় প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে অনেক ক্রেতা আগাম বুকিং দিয়েছেন। তিনি বলেন, “খরচ বেড়েছে, কিন্তু প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করায় ক্রেতাদের আগ্রহ বেশি।”

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের আনিছুর রহমান বলেন, ‘প্রতিবছরই পারিবারিকভাবে দুটি গরু পালন করি। এবারও এক বছর আগে এক লাখ টাকায় দুটি গরু কিনে পালন করেছি। আগামী সপ্তাহে গরু দুটি হাটে তুলব। গরু ব্যবসায়ীরা বাড়িতে এসে দুই লাখ টাকা দাম হাঁকিয়েছেন। তবে আশা করছি আড়াই লাখ টাকায় বিক্রি হবে গরু দুটি।’

আরেক গরুর খামারি ডোমার উপজেলার সোনারায়ের জামিরবাড়ী গ্রামের মো. জামিয়ার রহমান বলেন, আমার ৫১টি গরু আছে যার প্রায় সবকয়টি বিক্রি উপযোগী। গরুর খাদ্যের দাম বাড়তি এতে আমাদের উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। আশা করি এবার কোরবানির পশুর হাটে ভালো দাম পাব।

খামারিরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পর্যাপ্ত দেশি জাতের গরু ও ছাগল পালন করা হয়েছে। গরুকে খাবার হিসেবে কাঁচা ঘাস, ব্রান্ড, খৈল, ভুট্টা এবং ধানের কুড়াসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে। তবে পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে। একই সঙ্গে চোরাই পথে যাতে ভারতীয় পশু ঢুকতে না সেদিকে নজর রাখার দাবি জানান তারা।

চিটাগাং শহর থেকে শরিফ নামে  গরু কিনতে আসা ব্যাপারী বলেন, গত কয়েকদিন ধরে গরু কিনে ট্রাক লোড করে চিটাগাং পাঠাচ্ছি । এবার গরুর দাম বেশি মনে হচ্ছে, এরপরও কিনছি। আমরা যারা বাহিরে থেকে নীলফামারীতে ব্যবসার জন্য আসি সেই হিসেবে বাজার গুলোতে সুযোগ সু্বিধা নেই।

সিজু এগ্রো লিমিটেড স্বাধিকারী আব্দুর রহমান (মাষ্টার) বলেন, আমি একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমার খামারটি করা। এবার ঈদে ১শ বেশি গরু প্রস্তুত করেছি যা ইতোমধ্যে কয়েকটি গরু বিক্রি করছি। আশা করছি বাজারে ভালো দাম পাবো। তবে আমি কোরবানির গরু কেজি হিসেবে বিক্রি করছি। যা ব্যবসায়ী বা ক্রেতারদের মধ্যে ভালো সাড়া পাচ্ছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলাম জানান, এবার জেলায় চাহিদা ২ লাখ ৩২ হাজার ৬৭৬টি হলেও প্রায় ৫০ হাজার ১৭৪টি পশু উদ্বৃত্ত থাকবে। সে হিসেবে  উপরে প্রাণী দেশের অন্যত্র যাবে। খামারিরা এখন কোনো অসদুপায় অবলম্বন করে গরু মোটাতাজা করেন না। আমরা প্রতিনিয়ত খামারিদের সঙ্গে বৈঠক করি এবং তাদের সচেতন করি। আমরা পশুদের সময়মতো ভিটামিন ও ভ্যাক্সিন দেই। এ ছাড়া খামারিদের ওপর সবসময় নজরদারি থাকে।

তিনি আরও বলেন, এ বছর জেলার চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। কোরবানির হাটে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নির্বিঘ্ন বেচাকেনা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

১৬ বছর পর বিশ্বকাপ মঞ্চে নিউজিল্যান্ড, যারা আছেন দলে

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

নতুন ভূমিকায় মমতা, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে

নীলফামারীতে চাহিদার তুলনায় ৫০ হাজারের বেশি কোরবানির পশু

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক

১০

পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১১

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা, লালপুরে আলোচনায় ফুলঝুড়ি বেগম

১২

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

১৩

প্রেমিকার বিয়ের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক

১৪

মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

১৫

ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

১৬

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

১৮

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৯

আজ ১৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

২০