RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মে ২০২৬, ১:১৭ অপরাহ্ন

পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দেশের পাট শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়ালে দেশের শিল্পখাতে নতুন গতি সৃষ্টি হবে। আমরা চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এতে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি বাণিজ্য ঘাটতি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।’

দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পের প্রসঙ্গ তুলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের জুট শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতাসহ সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। এতে দুই দেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৬ মে এ আয়োজন শেষ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক

পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা, লালপুরে আলোচনায় ফুলঝুড়ি বেগম

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

প্রেমিকার বিয়ের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক

মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১০

আজ ১৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১৪ মে ২০২৬

১২

কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল

১৩

লালমনিরহাটে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং

১৪

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরো এক জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫

১৫

কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

১৭

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৮

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

১৯

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

২০