RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

গ্রাফিক্সঃ আরসিটিভি

দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বর্তমানের ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

সংশ্লিষ্টরা বলছেন, ভোটার তালিকায় এই নিয়মিত অন্তর্ভুক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

১৬ বছর পর বিশ্বকাপ মঞ্চে নিউজিল্যান্ড, যারা আছেন দলে

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

নতুন ভূমিকায় মমতা, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে

নীলফামারীতে চাহিদার তুলনায় ৫০ হাজারের বেশি কোরবানির পশু

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক

১০

পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১১

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা, লালপুরে আলোচনায় ফুলঝুড়ি বেগম

১২

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

১৩

প্রেমিকার বিয়ের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক

১৪

মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

১৫

ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

১৬

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

১৮

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৯

আজ ১৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

২০