পরীক্ষামূলক
LIVE TV

প্রেমিকার বিয়ের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক

নীলফামারীর ডোমারে প্রেমিকার বিয়ের দিনে গলায় দড়ি দিয়ে গৌরাঙ্গ রায় (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৩ মে) রাতে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নয়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো বোনের সঙ্গে গৌরাঙ্গের প্রেমের সম্পর্ক ছিল। আজকে বুধবার পারিবারিকভাবে আরেক ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল। সকালের দিকে গৌরাঙ্গ সেটি জানতে পেরে টয়লেটের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এবিষয়ে ডোমার থানা পুলিশের উপপরিদর্শক শৈলেন চন্দ্র দেব বলেন, তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আজ সকালে  হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন