RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

ছবিঃ সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই দ্রুত সিদ্ধান্তে ঝড় তুললেন সি জোসেফ বিজয়। দায়িত্ব গ্রহণের দিনেই জনকল্যাণ ও নিরাপত্তা ঘিরে তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

রবিবার দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম নির্দেশনার মধ্যে রয়েছে, রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে প্রদান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

শপথ গ্রহণ শেষে বিশাল জনসমাগমের সামনে বক্তব্য দিতে গিয়ে আবেগঘন ভাষণ দেন বিজয়। নিজের পরিচিত সেই তামিল সম্বোধন এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম দিয়ে বক্তব্য শুরু করেন তিনি, যা তিনি দীর্ঘদিন ধরে ভক্তদের উদ্দেশে ব্যবহার করে আসছেন। রাজনৈতিক মঞ্চেও একইভাবে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করেন তিনি।

এর আগে, তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ প্রায় ছয় দশকের ধারাবাহিকতা ভেঙে নতুন ইতিহাস গড়েন এই অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা নেতা। চেন্নাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য একটি দলের সরকার প্রতিষ্ঠিত হয়।

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করতে কয়েকদিন ধরে টানা রাজনৈতিক আলোচনা চলে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক এবং মিত্রদের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেন তিনি।

শপথগ্রহণকে ঘিরে চেন্নাই জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সমর্থকদের কাছে এই জয় নতুন সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর এখন নতুন মন্ত্রিসভা ও কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বিজয়। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

১০

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

১১

৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

১২

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

১৩

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

১৪

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

১৫

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

১৬

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

১৮

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

১৯

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

২০