RCTV Logo স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

ছবিঃ সংগৃহীত

অভিষেকেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন পাকিস্তানের ওপেনার আজান ওয়াইস। আর তাতেই ৬২ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসালেন তিনি।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান করে বাংলাদেশ বেশ খানিকটা নিশ্চিন্তই ছিল। তবে স্বাগতিকদের সে স্বস্তি উবে গেল কিছুক্ষণের মধ্যেই। পাকিস্তানের দুই ওপেনার তাদের উদ্বোধনী জুটিতেই যে তুলে ফেলেছিলেন ১০৬ রান। সেই জুটি ভাঙা গেলেও দিন শেষের আগে আর বিপদে পড়েনি পাকিস্তান।

এত কিছু যে হয়ে গেল, তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজান। ইনিংসের প্রথম বলটা খেলেছিলেন, ওপাশে ইমাম উল হকের ঝুলিতে ৮ বছরের অভিজ্ঞতা থাকার পরও!

এরপর আজানের শুরুটাও ভালো হয়নি। ৭ রানে যখন ব্যাট করছেন, নাহিদ রানার ১৪১ কিমি. গতির বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। তা সামলে ক্রিজে ফিরতেও বেশ সময় লেগেছিল অভিষিক্ত এই ব্যাটারের।

এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। ওপাশে ওপেনিং সঙ্গীকে হারান, তবে আজানকে টলানো যায়নি। ৮৫ রানে অপরাজিত থেকে আগের দিন শেষ করেন।

আজ সকালে সেঞ্চুরি পূরণ করতে সময় নেন মোটে ৫ ওভার। দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়েই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন।

আর তাতেই ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসান তিনি। আজকের আগ পর্যন্ত ওপেনার হিসেবে অভিষেকে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি ছিল ৫টি। খালিদ ইবাদুল্লাহ, আলী নাকভি, তৌফিক ওমর, ফাওয়াদ আলম ও আবিদ আলি।

তবে এক খালিদ ইবাদুল্লাহ বাদে কেউই দলীয় ইনিংসের প্রথম বল খেলেননি, অর্থাৎ ওপেনার হলেও তাদের ব্যাটিং পজিশন ছিল দুইয়ে। খালিদ এই রেকর্ডটা গড়েছিলেন সেই ১৯৬৪ সালে। এরপর ৬২ বছর পেরিয়ে গেলেও এই কীর্তি আর দেখেনি পাকিস্তান। সেটাই এই টেস্টে করে দেখালেন আজান।

তবে এরপরই তিনি ফিরে গেছেন তাসকিন আহমেদের শিকার বনে। যদিও তার আগে যা করেছেন, সেটা পাকিস্তানকে রেখে গেছে বেশ সুবিধাজনক অবস্থানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

১০

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

১২

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

১৩

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

১৪

মমতা, ভালোবাসা আর ত্যাগের প্রতীক: আজ বিশ্ব মা দিবস

১৫

আজ ১০ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১০ মে ২০২৬

১৭

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

১৮

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

১৯

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ : নাটোরে হুইপ দুলু

২০