RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

‎শনিবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গংগারহাট বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

‎পরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‎বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মমতা, ভালোবাসা আর ত্যাগের প্রতীক: আজ বিশ্ব মা দিবস

আজ ১০ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১০ মে ২০২৬

১০

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

১১

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

১২

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ : নাটোরে হুইপ দুলু

১৩

৬ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

১৪

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

১৫

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

১৬

লালমনিরহাটে ‎ছেলের দোষে বৃদ্ধ পিতাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১৭

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

১৮

হামে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

১৯

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

২০