RCTV Logo স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

ছবিঃ সংগৃহীত

৫৪ ওভারে দুইশ পেরোনো পাকিস্তানের মাত্র একটি উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। এরপর তাসকিন আহমেদ প্রথম ব্রেকথ্রু দেন সফরকারী সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে। অল্প সময়ের ব্যবধানে আবারও এই গতিতারকার আঘাত। পরে তার সঙ্গে তাল মিলিয়ে মেহেদি হাসান মিরাজও জোড়া শিকার ধরলেন। ৪ রানের ব্যবধানে ৩ এবং ২০ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। ফিল্ডিং মিস ও এলোমেলো বোলিংয়ে বাংলাদেশের সেই হতাশা আজ (রোববার) তৃতীয় দিনেও স্থায়ী হয় কি না সেই শঙ্কা জাগে। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা আজান আজকের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছান। ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার। তবে তাকে আর আগাতে দেননি তাসকিন।

শর্ট লেন্থে অফ স্টাম্পের কিছুটা বাইরে ফেলা বলে ব্যাট চালিয়ে আজান স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত হাতে ধরা পড়লেন। দ্রুতগতিতে আসা বল প্রায় কাঁধ সমান উঁচু থেকে তালুবন্দী করেন বাংলাদেশ অধিনায়ক। বিদায়ের আগে আজান ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন। ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন আরেকপ্রান্তে থাকা অপর অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও।

খানিক বাদেই তাসকিনের দ্বিতীয় শিকার পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্যাচ তোলেন শর্ট পয়েন্টে। যা সাদমান ইসলাম দারুণভাবে মুঠোয় পুরেছেন। ৯ রানে ফিরলেন মাসুদ। পরের ওভারে আক্রমণে এসে নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি রানের খাতা খুলতে না পারা শাকিল। হাফসেঞ্চুরিয়ান ফজলকেও (৬০) ইনিংস লম্বা করতে দেননি মিরাজ। মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন।

২৩০ রানে পঞ্চম উইকেট হারাল পাকিস্তান। প্রথম সেশন শেষ হওয়ার আগেই বাংলাদেশ ১৭.৪ ওভারে ৫১ রানের বিনিময়ে বাংলাদেশকে ৪ উইকেট তুলে নিলো। এখন পর্যন্ত মিরাজ ৩ এবং তাসকিনের শিকার ২ উইকেট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

১০

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

১১

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

১২

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

১৩

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

১৪

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

১৬

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

১৭

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

১৮

মমতা, ভালোবাসা আর ত্যাগের প্রতীক: আজ বিশ্ব মা দিবস

১৯

আজ ১০ মে, দিনটি কেমন যাবে আপনার?

২০