RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৯ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

ছবিঃ আরসিটিভি

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল।

শনিবার (৯মে) দুপুরে দিকে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে ছয় সদস্যের চীনা প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতা ডং লি এর নেতৃত্বে ৬ সদস্যের এই কারিগরি প্রতিনিধি দল দারোয়ানীতে পৌঁছান। তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ২৯২ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা বলেন, এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। ১০০০ শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড এবং বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।

এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ : নাটোরে হুইপ দুলু

৬ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

লালমনিরহাটে ‎ছেলের দোষে বৃদ্ধ পিতাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

হামে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

১০

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

১১

ইরানে যুদ্ধে বিধ্বস্ত প্রায় ৩০ হাজার গাড়ি

১২

দাদা-দাদির কবরের পাশে শায়িত হবেন বৃষ্টি

১৩

প্রতিবন্ধকতাকে জয় করে ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা দিচ্ছেন রাণীশংকৈলের আশির উদ্দিন

১৪

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

১৫

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

১৮

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

১৯

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

২০