RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটল। আজ (শনিবার) ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে খেলবে। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে তাদের শর্তাবলীতে সম্মত হওয়ার দাবি জানিয়েছে।

গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরানের ফেডারেশন প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল কানাডা। তারপরই এমন শর্ত দিলো ইরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালালে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় ঘোরতর অনিশ্চয়তা। ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। কিন্তু আয়োজকদের আমাদের উদ্বেগগুলোও বিবেচনায় আনতে হবে।’

তারা আরও বলেছে, ‘আমরা বিশ্বকাপে অংশ নেবো, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে এতটুকু বিচ্যুত না হয়ে।’ ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ রাষ্ট্রায়ত্ব টিভিকে গতকাল জানান, বিশ্বকাপে অংশ নিতে ১০টি শর্ত দিয়েছে তারা। দেশটির প্রতি তাদের সদাচরণের আশ্বাস চেয়েছেন তিনি।

শর্তগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্ট চলাকালে ভিসা প্রদান, জাতীয় দলের স্টাফ, দলের পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার আসার সময় রাস্তায় কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, ইরানের ফুটবলারদের এই টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসি-এর সঙ্গে সম্পর্কিত ইরানিয়ান প্রতিনিধিদলের সদস্যদের কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না।

ইরানিয়ান ফুটবল প্রধান বললেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি। তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’

গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

লালমনিরহাটে ‎ছেলের দোষে বৃদ্ধ পিতাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

হামে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

ইরানে যুদ্ধে বিধ্বস্ত প্রায় ৩০ হাজার গাড়ি

দাদা-দাদির কবরের পাশে শায়িত হবেন বৃষ্টি

১০

প্রতিবন্ধকতাকে জয় করে ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা দিচ্ছেন রাণীশংকৈলের আশির উদ্দিন

১১

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

১২

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

১৪

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

১৫

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

১৬

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

১৭

জাতীয় দলে ফেরার ইঙ্গিত সুয়ারেজের

১৮

২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

১৯

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

২০