RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৯ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

ছবিঃ আরসিটিভি

‎“হাসি ফুটুক মলিন মুখে, শান্তি আসুক সবার বুকে” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “একবেলার আহার” কর্মসূচি।

‎শনিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবারের মেন্যুতে ছিল খাসির মাংসের বিরিয়ানি, ডিম ও ডাল।

‎এছাড়াও দিনব্যাপী স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ভাওয়াইয়া সংগীত, নৃত্য ও গ্রামীণ সংস্কৃতি উৎসব, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

‎আয়োজক তরুণরা জানান, সমাজে এখনও অনেক মানুষ রয়েছেন যারা মাসের পর মাস পুষ্টিকর বা উন্নত খাবার খেতে পারেন না। তাদের মুখে সামান্য হাসি ফোটানো এবং মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, নিজেদের আয়ের একটি অংশ থেকে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‎স্থানীয়রা তরুণদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ : নাটোরে হুইপ দুলু

৬ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

লালমনিরহাটে ‎ছেলের দোষে বৃদ্ধ পিতাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

হামে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

১০

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

১১

ইরানে যুদ্ধে বিধ্বস্ত প্রায় ৩০ হাজার গাড়ি

১২

দাদা-দাদির কবরের পাশে শায়িত হবেন বৃষ্টি

১৩

প্রতিবন্ধকতাকে জয় করে ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা দিচ্ছেন রাণীশংকৈলের আশির উদ্দিন

১৪

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

১৫

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

১৮

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

১৯

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

২০